1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিবপুরের জয়নগরে ১ হাজার কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৫ বার
50

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সংকট মোকাবিলায় জনসাধারণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে সার, বীজ, গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে জয়নগর ইউনিয়ন পরিষদে এসব সার, বীজ বিতরণ ও সেবা প্রদান করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত এী সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ প্রমুখ।

প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) দুইশত টাকার বীজ ও তিন কেজি ডিএপি সার প্রদান করা হয়। একইসাথে গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT