1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু বেলাবোতে ইছার মাথার ধাক্কায় শিশু নোহার মৃত্যু পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে ডেঙ্গুতে সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন: স্থানীয় সরকার মন্ত্রী বেলাবোতে আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়া পাচার, চক্রের ২ সদস্য গ্রেপ্তার জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননা পেলেন মনোহরদীর নাজিম উদ্দিন

ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা আকলিমা আক্তার পাখি (৩০) ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা আক্তার ও রাফা মনি ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা ওই গ্রামের ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার শিশু মেয়ে রাফা মনিকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে ঘুরতে আসেন। পরে তারা রাত সড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রাফা মনিকে গুরুতর আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমার আক্তারের মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতদের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT