
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সচেতনতা এবং তরুণদের অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শান্তিময় যুব সংগঠনের উদ্যোগে
JAAGO Foundation Trust, Plan International এবং Kingdom of the Netherlands যৌথ সহযোগিতায় পলাশ উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় শান্তিময় যুব সংগঠনের সভাপতি মাহামুদুর হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য, শান্তিময় যুব সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা, দায়িত্ব এবং ইতিবাচক অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন তাঁরা।
বক্তারা আরও বলেন, একটি সচেতন, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল আচরণ, সঠিক তথ্য যাচাই এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি।