1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন: স্থানীয় সরকার মন্ত্রী বেলাবোতে আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়া পাচার, চক্রের ২ সদস্য গ্রেপ্তার জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননা পেলেন মনোহরদীর নাজিম উদ্দিন পলাশে সার কারখানার ভিতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লেখাপড়ার কোনো বিকল্প নেই, শিক্ষা সফলতার একমাত্র হাতিয়ার: বেলাবোতে ফাহমিদা হক এমপি সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোঙর ৯৮ বন্ধু মিলনমেলার টিকিট ওপেনিং উদ্বোধন বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী

বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন: স্থানীয় সরকার মন্ত্রী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :বিএনপি সরকারের অবদানেই শিক্ষকরা শতভাগ বেতন সুবিধা পাচ্ছেন উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে কোনোভাবেই একটি উন্নত ও শক্তিশালী জাতি গঠন সম্ভব নয়। শিক্ষা নিয়ে কোনো প্রকার হেলাফেলা বা ছেলেখেলা করা যাবে না।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​

এ সময় বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সুবিধা ও বেতন বৃদ্ধির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে মন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম শিক্ষকদের বেতন ৫০ শতাংশে উন্নীত করেছিলেন। এরপর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া আরও ৩০ শতাংশ যোগ করে বেতন ৮০ শতাংশে উন্নীত করেন। দীর্ঘ সময় শিক্ষকদের ভাতা না বাড়ার পর ২০০১ সালে খালেদা জিয়ার সরকারই শিক্ষকদের এমপিও ভুক্তির শতভাগ বেতন ভাতা সুনিশ্চিত করে।

মন্ত্রী বলেন বর্তমান সময়ে প্রায় ২৯ হাজার মাধ্যমিক ও প্রাইভেট স্কুলের শিক্ষকেরা যে সরকারি সহায়তা পাচ্ছেন, তা বিএনপি সরকারেরই ধারাবাহিক অবদান। সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ও আর্থিক সুবিধা সহজীকরণে বর্তমান সরকারের তাৎক্ষণিক পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর এবং জাতির মেরুদণ্ড। তাই তিনি দেশের তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, “অনেকে মনে করেন অস্ত্র বা পারমাণবিক বোমার কারণে আমেরিকা বিশ্ব শক্তি হয়েছে, কিন্তু তা সঠিক নয়। তাদের প্রকৃত শক্তি হলো উচ্চমানের শিক্ষা ব্যবস্থা।”

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান এডভোকেট রোখসানা খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি​শহীদুল হক বাচ্চু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি পলাশ উপজেলা শাখার সভাপতি ​সুলতান উদ্দিন প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT