1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, আতঙ্কে চরাঞ্চল পলাশে জালিয়াতির সময় কথিত এক সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২১০ বার
214

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট এলাকায় ঢাকাগামী গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

নিহত শাহ আলম মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিনিবাসদী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। আজ আছরের বাবাসা থেকে বের হয় তিনি।

নিহতের সহপাঠী চিকিৎসক কামাল উদ্দিন বলেন, প্রতিদিন তাঁরা একসঙ্গে স্টেশন মসজিদে নামাজ পড়তেন। আজ তাঁর সঙ্গে একবারও দেখা হয়নি। এশার নামাজ পড়তে এসে তিনি জানতে পারেন, শাহ আলম ট্রেনের ধাক্কায় মারা গেছেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দীলিপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাঁদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT