1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার

রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের

Reporter Name
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার
13

অজয় সাহা, রায়পুরা :  নরসিংদীর রায়পুরা উপজেলার গুরুত্বপূর্ণ কাকন নদীর দ্রুত পূর্ণ খননের আশ্বাস দিয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। দীর্ঘদিন ধরে নদীটির নাব্যতা সংকট, পলি জমে পানি প্রবাহে বাধা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি এ আশ্বাস দেন।

এমপি আশরাফ বলেন, কাকন নদী রায়পুরার কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সাথে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ খননকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নদী খনন বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, মৎস্য উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় স্থানীয় বাসিন্দারা কাকন নদী দ্রুত খননের আশ্বাসকে স্বাগত জানিয়ে বলেন, বহু বছর ধরে নদীটি খননের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে রায়পুরার হাজারো মানুষ উপকৃত হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT