1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ

মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩২ বার
মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার গ্রহণ করছেন মমতাজ বেগম
46

দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদের বাসিন্দা মোছা: মমতাজ বেগম। মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর আওতায় ফ্রিজ কিনে ওই সুবিধা পান তিনি।

রোববার (১৪ জুন, ২০২৬) নরসিংদীর সঙ্গীতা রোডে অবস্থিত মার্সেলের পরিবেশক শোরুম ‘পথ ফাইন্ডার ইলেকট্রনিক্স’ এ আনুষ্ঠানিকভাবে ক্রেতা মমতাজ বেগমের হাতে প্রাপ্ত ক্যাশ ভাউচার তুলে দেন দেশের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। উক্ত ক্যাশ ভাউচার দিয়ে মার্সেল ব্র্যান্ডর একটি টিভি, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, ওয়াটার পিউরিফায়ার ও আয়রন কেনেন মমতাজ বেগম।

ক্যাশ ভাইচার হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলর হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির, ডেপুটি হেড অব বিজনেস মতিউর রহমান, সেলস ক্যাপ্টেন ইমরান হোসেন সুমন, পথ ফাইন্ডার শোরুমের স্বত্ত্বাধিকারী সাখাওয়াত হোসেন গাজী প্রমুখ।

অনুষ্ঠানে অভিনেতা ইরফান সাজ্জাদ জানান, মার্সেল বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। উন্নত প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য ও চমৎকার গুণগত মানের পণ্য উৎপাদন এবং সরবরাহ করছে মার্সেল। পাশাপাশি ক্রেতাবান্ধব বিভিন্ন আকর্ষণীয় উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় পণ্য কেনার পাশাপাশি ক্রেতারা আকর্ষণীয় সব পুরস্কারের সুযোগ পাচ্ছেন। এসময় তিনি সবাইকে মার্সেলের পণ্য কেনার আহ্বান জানান।

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া অর্ধ-লক্ষ টাকার ক্যাশ ভাউচার দিয়ে আরো অনেক পণ্য কিনতে পেরে মহাখুশি ক্রেতা মমতাজ বেগম। তিনি বলেন, একটি ফ্রিজ কিনে এতোগুলো পণ্য ফ্রি পাওয়া যায় তা ভাবতেই পারিনি। ক্রেতাদের এ ধরনের সুবিধা দেয়ায় মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে পঞ্চাশ হাজার টাকার ক্যাশ ভাউচার, আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাকসহ অসংখ্য উপহার। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT