1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা পলাশে স্ত্রী গেলেন বেড়াতে, স্বামী করলেন আত্মহত্যা ৬ মাসে নরসিংদীর উন্নয়নে চমক দেখালেন জেলা প্রশাসক নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি হলেন আউয়াল সম্পাদক সজল রায়পুরায় শিক্ষক রাজ্জাকের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অভিযোগের পাহাড়, বিভাগীয় তদন্তের আশ্বাস নরসিংদীতে মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত, গ্রেপ্তার শিক্ষক নতুন রাজনৈতিক দল জেডিপি’র সদস্য সচিব হলেন পলাশের আব্দুল আলিম

নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি হলেন আউয়াল সম্পাদক সজল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯৮ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি পদে দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি এম.এ আউয়াল ও সাধারণ সম্পাদক পদে এসএ টিভির জেলা প্রতিনিধি এ এইচ ভূইয়া সজলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু।

সভায় নরসিংদী জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ক্লাবের উপস্থিত ৮৪ সদস্যের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য (২০২৬-২০২৮) ২১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মতি, সহ-সভাপতি আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক বাংলা বাজার পত্রিকার আশিকুর রহমান।

এ ছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক পদে মাই টিভির জেলা প্রতিনিধি মো. তৌহিদুর রহমান মিঠুন, কোষাধ্যক্ষ টাইমস অব বাংলাদেশের মো. মাইনউদ্দিন সরকার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডেইলি ট্রাইব্যুনালের ফাহিমা খানম, সাংগঠনিক সম্পাদক চ্যানেল নাইনের হৃদয় এস সরকার, দপ্তর সম্পাদক দৈনিক নরসিংদীর নবকণ্ঠের শান্ত বণিক, প্রচার সম্পাদক নরসিংদী খাস খবর মো. কবির হোসেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন: সাপ্তাহিক আজকের চেতনার এবিএম আজরাফ টিপু, দৈনিক বাংলার সালমা সুলতানা, দৈনিক সমকালের মো. আশাদউল্লাহ মনা, আরটিভির নূরে আলম রনি, মাছরাঙ্গা টিভির মো. আল-আমিন, রূপালী বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, দৈনিক ঢাকার ডাক এর মো. ফরিদ উজ জামান, দৈনিক নিখাঁদ খবরের মো. মাহবুব হোসেন, বিজয় টিভির আফরোজা সুলতানা, দৈনিক মানবকণ্ঠের সানজিদা আক্তার রুমা।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT