1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৪৩ বার
146

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা সেই প্রবীণ শিক্ষক আবু সাঈদ মোগল (৭০) আঠারো দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ মার্চ)  রাতে ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু হাসপাতাল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত প্রতিবেশী দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১১ মার্চ) রাতে কক্সবাজার থেকে র‍্যাব ১১ নরসিংদী ও র‍্যাব–১৫ কক্সবাজার কর্তৃক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 
র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আবু সাঈদ মোগলের দুই পায়ের রগ কর্তন করে প্রতিবেশী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল। ঘটনার পরের দিন ওই শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িত স্বপন মোগল ও কিরন মোগলে বাড়িঘর ভাংচুর করে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
পায়ের রগ কর্তন করার ঘটনায় শিক্ষক আবু সাঈদ মোগলের মেয়ে বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার মো: আরিফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শিবপুর মডেল থানার আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT