1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩৫ বার
Oplus_131072
78
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে  নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি।
তিনি রোববার (০১ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপির উদ্যোগে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পলাশ উপজেলার বিএনপির সভাপতি মো: আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও পৌর বিএনপি সভাপতি আলম মোল্লার সঞ্চালনায় ইফতার মাহফিলে জেলার ৫ জন সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় মঈন খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশ থেকে যে ১০ জন মেধাবী লোককে নিয়ে মন্ত্রীসভা গঠন করেছিলেন, সেখানে নরসিংদীর পলাশের সন্তান ড. মোমেন খান সদস্য ছিলেন। মোমেন খান তখন নরসিংদী-০১ আসন থেকে সারা বাংলাদেশের ৩ শত আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটা নরসিংদীর গৌরব, আমরা চেষ্টা করছি সে গৌরবেকে পুনরুদ্ধার করতে। নরসিংদী বিএনপিরও জন্ম দিয়েছিলেন আব্দুল মোমেন খান। আমরা চেষ্টা করছি নরসিংদীর বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করার।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি নরসিংদী-০১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-০৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, পলাশ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ
আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT