1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উস্মে হাফসা নাদিয়া ও বেলাব থানার ওসি এস এম আমানউল্লাহ এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে বেলাব উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলাব প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও এবং ওসিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় বেলাব প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনার উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, বেলাব প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ স্বপন মাহমুদ, সাবেক সভাপতি শেখ আঃ জলীল, বেলাব প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলমগীর পাঠান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ আলি হোসেন, সদস্য দিদার হোসেন পিন্টু, রুমেল আফ্রাদ রুবেল, মোঃ এমাদ হোসেন, মোঃ বাদল মিয়া, রেজাউল আলম বিপ্লব, শফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ আব্দুল্লাহ,শাহিনূর আক্তার, মোঃ হালিম মিয়া’সহ প্রমুখ।

বেলাবো থনাার ওসি এস এম আমানউল্লাহ বলেন, বেলাববাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিক সমাজের সহযোগিতা পেলে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা সম্ভব। তিনি মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথাও পুনরায় উল্লেখ করেন।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উস্মে হাফসা নাদিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করাই হবে উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT