1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে যুবদল নেতার বিলবোর্ড ছিড়ে ফেলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার
Oplus_131072

মোমেন খান: নিজস্ব প্রতিবেদক : পুটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হোসেন এর দলীয় বিলবোর্ড রাতের অন্ধকার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে পুটিয়া ইউনিয়নের ৭. ৮ এবং ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর। ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কারারচর মিলগেইট এলাকায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা: কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাষ্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ ভূইয়া, পুটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিউর রহমান মুকুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, যুবনেতা আবুবকর ছিদ্দিক, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজিজুল, যুবদল নেতা ফারুক মিয়াসহ ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা জানান, যুবদল নেতা কামরুল হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল রাতের অন্ধকারে বিলবোর্ড ছিড়ে দলের ভিতর বিভেদ সৃষ্টি করছে। বক্তারা বলেন, দলীয় বিলবোর্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর ছবি আছে। সেই বিলবোর্ড ছিড়েফেলা দলীয় আদর্শের পরিপন্থি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT