1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

মনোহরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৪১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিল্লাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) রাত ১২টার দিকে হাতিরদিয়া-লাখপুর সড়কের কোচেরচর বাজার সংলগ্ন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের উসমানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত ১২টার দিকে কোচেরচর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে হাতিরদিয়ার দিকে যাচ্ছিলেন বিল্লাল। বাজার সংলগ্ন ইটভাটার কাছে পৌঁছলে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মনোহরদী থানার এসআই মেহেদী হাসান বলেন, দুর্ঘটনায় নিহত বিল্লালের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT