1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

পলাশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩০১ বার
65

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলা।

এ উৎসব উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা চত্বরে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, সমবায় অফিসার সাহিদা আক্তার, সমাজ সেবা অফিসার রিজা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT