1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

ঘোড়াশাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকান মালিককে অর্থদণ্ড

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩২৫ বার
Oplus_131072
65

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ভোক্তা সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন।

এসময় ঘোড়াশাল বাজারের ৩ মুদি দোকান মালিককে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে পাঁচ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রট ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন বলেন, “পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানে ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রতিটি দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT