1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ১৩ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো শাওন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর। নিহত শাওন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহাম্মদপুর বড়বাড়ির সৌদি আরব প্রবাসী মোশাররফ হোসেনের ছেলে এবং স্থানীয় বীর আহাম্মদ পুর ডি ইউ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাওন গত ৯ ফেব্রুয়ারি বিকালে মোটর সাইকেল চালিয়ে খিদিরপুর থেকে বাড়িতে আসতেছিল। মোটরসাইকেলটি ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের সাগরদি মিনা ল্যাবরেটরি স্কুলের কাছে আসার পর বিপরিত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় শাওন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। শাওনের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসার জন্য ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে শনিবার দুপুরে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল জব্বার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত শাওনের মৃত্যুর সংবাদ পেয়েছি। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি তার পরিবারে পক্ষে মিমাংসা করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।

নরসিংদীর কন্ঠস্বর / এম বাকি বিল্লাহ

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT