1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

৩ বছর ধরে বন্ধ আমিরগঞ্জ রেলস্টেশন, চালুর দাবিতে মানববন্ধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার
Oplus_131072
68

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : তিন বছর ধরে নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেল স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় কয়েক হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। স্টেশনটি বন্ধ থাকায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে আমিরগঞ্জ রেলস্টেশন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও যাত্রীরা।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে আমিরগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে আমিরগঞ্জ ইউনিয়ন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শিল্পাঞ্চল খ্যাত এলাকা হিসেবে ঐতিহ্যবাহী রেলস্টেশন আমাদের আমিরগঞ্জ রেলস্টেশন। তিনবছর আগে এই স্টেশনের সিগন্যালের মোটর চুরি হয়। যদিও এই চুরির সাথে এলাকার মানুষ জড়িত ছিল না। পরে লোকবল সংকটের অজুহাত দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধের নোটিশ টানিয়ে স্টেশনের কার্যক্রম স্থগিত করে দেয়।

প্রতিদিন ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই স্টেশনটি। স্থানীয়রা স্টেশনটি পুনরায় চালু করার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়ে কাজ না হওয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি খুলে দেয়ার আহ্বান জানান। অন্যতায় তারা কঠিন কর্মসূচি ঘোষণার কথাও জানান।

এসময় উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কামরুজ্জামান বাদল, মনির মৃধা, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল, রবিন গাজী, এম আর মামুন, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর হোসেন তৌহিদ, শাহিন ভিপি, আদনান সামি, রাফিন আহমেদ, আসিফ ভূইয়াসহ গণমান্য ব্যক্তি প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT