1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার
Oplus_131072
88

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি দেশের লুঠপাটে বিশ্বাস করে না, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, ও দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকারে বিশ্বাস করে। বিএনপি উদার রাজনৈতিক দল হিসেবে ইনশাআল্লাহ, বাংলাদেশে ১৮ কোটি মানুষের হারানো গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই হোক আমাদের স্বপ্ন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মঈন খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের শ্লোগান ছিল আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী দু:শাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।

মঈন খান অন্তর্বর্তী সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জণগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা যুবদলের আহবায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT