1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, আতঙ্কে চরাঞ্চল পলাশে জালিয়াতির সময় কথিত এক সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

শিবপুরে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৬১ বার
Oplus_131072
154

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের উপুর্যপরি ধারালো অস্ত্রের আঘাতে আহমদুল কবির (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার দিবাগত রাতের কোন একসময় উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

আজ সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আহমদুল কবির দুই ছেলে সন্তানের জনক, বাড়ৈগাও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

জানা যায়, বিগত ২০১৪ সালে নিহতের প্রতিবেশী চাচাতো ভাই জালাল ও খোরশেদ নামের আপন দুই ভাইকে হত্যা করা হয়। ওই মামলার সাক্ষী ছিলেন নিহত আহমদুল কবির।

নিহতের ছোট ভাই লেলিন জানান, গতকাল রবিবার রাত ১২ টার দিকে কয়েকজন লোক এসে ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকাল ৬ টার দিকে শুনতে পাই আমার ভাইয়ের লাশ পরে আছে স্কুল মাঠে। পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ভাই কে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT