1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

রায়পুরায় কাদাপানি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ বার
Oplus_131072
23

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একদিন বয়সী এক নবজাতক কন্যা শিশুর মরদেহ ব্যাগে ভরে কাদাপানিতে পুতে রাখা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। নবজাতকের মরদেহ নিয়ে স্থানীয়দের মনে তৈরী হয়েছে নানান কৌতুহল। খবর পেয়ে পুলিশ ওই নবজাতকের মরদেহটি থানায় নিয়ে আসে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের প্রাইমারি স্কুলের পেছনে মরা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরানদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। পরে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। ঘটনাটি এলাকায় বলাবলি শুরু হলে খবর পেয়ে শিশুটির মরদেহ দেখতে নদীর পাড়ে ভীর জমায় স্থানীয়রা। তবে কে এমন কাজ করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ।

বিকেলে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যাক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।

এ ব্যাপারে রায়পুরা থানার এসআই শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সের একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

নরসিংদীর কন্ঠস্বর / এম এম ইসলাম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT