1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, আতঙ্কে চরাঞ্চল পলাশে জালিয়াতির সময় কথিত এক সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

রায়পুরায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন 

Reporter Name
  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪২৭ বার
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (0.2847222, 0.2847222); ?modeInfo: ; ?sceneMode: 32768; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.2847222, 0.2847222); modeInfo: ; sceneMode: 32768; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
90

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় প্রশাসনের নিকট নিজের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত মো: কাজল মিয়া নামে এক ইউপি সদস্য। তাকে হত্যা চেষ্টায় পরপর তিনবার তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। সেই সাথে ওই ইউপি সদস্যের বাড়িতে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা এলাকায় ইউপি সদস্যের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী কাজল মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার লাভ করতে প্রভাবশালী একটি গোষ্ঠি দীর্ঘদিন যাবত নানান ভাবে হুমকি ও হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। ওই গোষ্ঠির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় পরপর তিনবার গুলি করে হত্যা চেষ্টা করা হয়। এসব ঘটনার পর এলাকার সকল মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তাদের কারনে এখন ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়ে অবস্থায় দীর্ঘ দুই মাস হাসপালে চিকিৎসা নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এমতাবস্থায় আবারও আমাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে তারা। তবে প্রশাসন আমাকে খুব ভালো সহযোগীতা করে আসছে। এসব ঘটনায় কয়েকটি মামলা করা হলেও আসামিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন,  উক্ত ঘটনায় মামলা হয়েছে, আসামি ধরতে তৎপর রয়েছে পুলিশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT