1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

মনোহরদীর খিদিরপুরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৮৫ বার
Oplus_131072
106

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি :.নরসিংদীর মনোহরদীতে ছুরিকাঘাতে রিয়াদ (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের খোকন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মনতলা ফাজিল মাদরাসা মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসময় খেলা নিয়ে দুই পক্ষের সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারিতে কয়েকজন আহত হয়।

আজ বুধবার বিকেলে একই মাঠে খেলা চলছিল।
বিকেল ৫টার দিকে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক মাঠে প্রবেশ করে রিয়াদের ওপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে রিয়াদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা খোকন মিয়া জানান, আগের দিন ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে আজ উপর্যুপরি ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
আমি ছেলে হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT