1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

মনোহরদীতে যুবকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩০৬ বার
Oplus_131072
89

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আজিজুর রহমান উপজেলার কৃষ্ণপুর গোলমামুদ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাহেদ আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে মনোহরদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা ঈদের কেনাকাটা করতে চালাকচর বাজারে আসে। এ সুযোগে প্রতিবেশী আজিজুর মেয়েকে ফুঁসলিয়ে বাড়ির পাশের কলাবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনাটি লোক মারফত জানতে পেরে বাবা-মা দ্রুত বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে। পরদিন শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, নির্যাতনের শিকার শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT