1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

মনোহরদীতে ভরা বর্ষায়ও সেচ দিয়ে রোপা আমন চাষ

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৮৬ বার
85

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে মধ্য শ্রাবনে ভরা বর্ষা মৌসুমেও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারনে জমিতে সেচ দিয়ে রোপা আমন ধানের চাষ চলছে। মনোহরদীর ৮/৯টি গ্রামের মাঠে এ চিত্র দেখা গেছে।

ক্যালেন্ডারের পাতায় এখন পুরোপুরি বর্ষাকাল।আষাঢ় গিয়ে শ্রাবনেরও মধ্যকাল।কিন্তু অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারনে মনোহরদীতে কৃষকদের চলতি রোপা আমন ধানের চাষ ব্যহত হচ্ছিলো।

এমতাবস্থায় আমন ধানের বীজতলায় চারার উপযুক্ততা নষ্ট হতে বসে।ফলে কৃষক শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে জমিতে ধান রোপন করতে শুরু করে।গতকাল বুধবার মনোহরদীর চন্দনবাড়ী, কুতুবদী,
হেতেমদী, মাধুপুর, চন্দনপুর, চেঙ্গাইন, চালাকচর, বীরআহাম্মদপুর, মনতলা ও পাড়াতলা গ্রামের ফসলের মাঠ ঘুরে এ রকম চিত্র চোখে পড়েছে।

হেতেমদী গ্রামের মাঠে রোপা আমন চাষের জন্য কৃষক নজরুল (৫০) ও তার স্ত্রী জমিতে সেচ যন্ত্রের সাহায্যে সেচের পানি নিচ্ছিলেন। তিনি জানান, বৃষ্টির আশায় আর কতো বসে থাকা? তাই সেচ দিয়ে হলেও জমির আবাদ ঠিক রাখতে হচ্ছে।

পাড়াতলা গ্রামের মাঠে জমি তৈরি করতে সেচ যন্ত্র দিয়ে সেচ দিচ্ছিলেন শ্যালো মেশিনের মালিক হালিম (৩৫)। তিনি জানান,কৃষকদের তাগাদায় ভরা বর্ষায়ও তিনি শ্যলো মেশিন চালাচ্ছেন।

মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানান, রোপা আমনের সঠিক সময় অতিক্রান্ত হচ্ছে বলে বৃষ্টিপাতের অভাবে কৃষক জমিতে সেচ দিয়ে রোপা আমন ধানের আবাদ করছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT