1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

মনোহরদীতে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫১৭ বার
Oplus_131072
86

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোক্তার ব্যাপারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোক্তার ওই এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে এবং একজন কাঠ ব্যাবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, আজ সকালে মোক্তার ব্যাপারী পাকা ধান বাড়িতে আনার জন্য একটি ট্রাক্টর ভাড়া করে নিজ ধানক্ষেতে নিয়ে যায়। জমি থেকে ধান বোঝাই করে ট্রাক্টরটি মূল সড়কে উঠার পথে নিয়ন্ত্রন হারিয়ে পাশে থাকা মোক্তার ব্যাপারীকে ধাক্কা দেয়। এতে বুকে প্রচন্ড আঘাত লাগে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার এসআই আল ইসলাম জানান, ট্রাক্টরের ধাক্কায় কারও মৃত্যুর বিষয়ে আমাদের জানা নেই। থানায় অভিযোগ আসলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT