1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

মনোহরদীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার
Oplus_131072
127

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার ধরাবান্দা ফাযিল মাদ্রাসার মাঠে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়েত ইসলামি মনোহরদী উত্তর সাংগঠনিক থানা শাখার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

লেবুতলা ইউনিয়নের দুই নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত উক্ত, ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের মজলিশস শুরা সদস্য ও মনোহরদী উত্তর থানা সেক্রেটারি এ কে এম মনির উদ্দীন, লেবুতলা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ ইকবাল হোসাইন, লেবুতলা ইউনিয়ন উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা অলিউল্লাহ, জামায়াতের লেবুতলা ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি হাফেজ সাখাওয়াত হোসেন রুবেল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT