1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

মনোহরদীতে জমির সীমানা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৫৪৮ বার
Oplus_131072
105

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে হাতে বড় ভাই কাজল মিয়ার (৫৭) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। আজ সকালে এনিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পাশ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মূল আসামি গ্রেফতার এবং মামলার কাজ চলমান আছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT