1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

মনোহরদীতে ছাত্রদলের বৃক্ষ রোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৭৮৫ বার
87

নিজস্ব প্রতিবেদক : গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই বিশ্ব শ্লোগানটিকে সামনে রেখে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নির্দেশে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য মাসুম আহমেদ সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে বৃক্ষ বিতরণ করেন। এসময় একহাজার ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রদল নেতা রাসেল আহমেদ, পৌরসভা ছাত্রদল নেতা মুসা প্রধান, রিফাত, নাহিদ, মনোহরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর, পারভেজ, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সদস্য সচিব রফিকুল ইসলাম, ফারুখ, মাসুম হাসান সহ প্রমুখ।

এসময় নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য মাসুম আহমেদ বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান করেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT