1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

মনোহরদীতে কলাক্ষেত থেকে অটো চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭০ বার
18

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে একটি কলাক্ষেত থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের আড়াল রথতলা রাস্তার পাশের একটি কলাক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাস এর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ দিকে পঞ্চমণি দাস ব্যাটারি চালিত অটোরিক্সা (বিভাটেক) নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এমনি রাতে কয়েকবার তার ব্যবহৃত ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার দুপুড় ১২টার দিকে কলাক্ষেত হাত-পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তার এসে লাশ উদ্ধার করে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করছি এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT