1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

মনোহরদীতে ইপিআই ভ্যাকসিন সংকটে সেবা গ্রহীতাদের ভোগান্তি

সাইফুর নিশাদ | মনোহরদী উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৪৬ বার
Oplus_131072
106

সাইফুর নিশাদ, মনোহরদী উপজেলা প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে ইপিআই ভ্যাকসিন সংকটের কারনে সেবা গ্রহীতা শিশুদের ভোগান্তি চলছে।প্রায় বছরাধিক সময় ধরেই এ রকম চলছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

জানা যায়, প্রায় এক বছর ধরেই মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় শিশুদের ভ্যাকসিন সরবরাহে সংকট চলে আসছে। অনিয়মিত ভ্যাকসিন সরবরাহে কখনো পেন্টা ভ্যাকসিন, কখনো পিসিভি ভ্যাকসিন, কখনো আইপিডি ভ্যাকসিন সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়ে আসছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ফলে ইপিআই কার্যক্রমের আওতায় সেবা গ্রহীতা শিশুর একসাথে চারটি ভ্যাকসিন গ্রহণের স্থলে একাধিক দিনে পৃথক পৃথকভাবে ভ্যাকসিন গ্রহণ করতে বাধ্য হচ্ছেন। এতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে সেবা গ্রহীতা শিশুদের অভিভাবকদের।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান হোসেন আলীর সাথে যোগাযোগ করা হলে ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা বিঘ্ন ঘটছে বলে স্বীকার করেন তিনি।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে জানান, মাঝে মধ্যে এ রকম পরিস্থিতি হলেও পরে আবার সব ঠিক হয়ে যায়। ভ্যাকসিন সরবরাহে কিছুটা বিঘ্নতা শুধু মনোহরদীতেই নয়, আশেপাশের সব উপজেলাতেই এরকমটি হয়ে থাকে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT