1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার
Oplus_131072
94

নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ স্বৈরাচারী সরকারের শাসনে দুঃসহ যন্ত্রণা ভোগ করেছে। বিএনপি নির্বাচিত হলে মানুষের সেই যন্ত্রণার লাঘব হবে।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু ছিদ্দিক মিয়ার সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন এবং মঈন খানকে ফুল দিয়ে বরণ করে নেন। বৈঠকে সাধারণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ড. মঈন খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। এই রূপরেখার মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘এই দেশ সাধারণ মানুষের। বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের দারিদ্র্য দূর ও উন্নয়নের রাজনীতি করে।’ এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, বিএনপি নেতা মাসুদ মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT