1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বেলাব উপজেলা কমিটি গঠন, সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৩২ বার
80

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : পুস্তক সমিতির নীতিমালা মানবো, বই ব্যবসায় সমৃদ্ধি আনবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বেলাব উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার গ্র্যােন্ড নবাব রেস্টুরেন্টে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বেলাব উপজেলা শাখার সভাপতি মোঃ সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ রবিউল নির্বাচিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বাপুস এর সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নরসিংদী জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক গোলাম সারোয়ার, নরসিংদী জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম ঝিনুক।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, বাপুস মনোহরদী শাখার সভাপতি সিরাজ উদ্দিন সরকার বুরুজ, বাপুস নরসিংদী জেলা শাখার কোষাধ্যক্ষ মো’ রায়হান উদ্দিনসহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT