1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩১০ বার
Oplus_131072
73

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জন্য মরণফাঁদ। শুক্রবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষ্যে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) আয়োজিত গণসমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘আজ থেকে উনপঞ্চাশ বছর আগে যে সমস্যা নিয়ে মওলানা ভাসানী প্রতিবাদ করেছিলেন, আজ উনপঞ্চাশ বছর পর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আবারও সেই একই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে।’

তিনি বলেন, ফারাক্কা বাঁধ এখন বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস‍্য বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যা জাতিসংঘে তুলে ধরেছিলেন।’

আলোচনায় অংশ নেন, কমরেড খালেকুজ্জামান, টিপু বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT