1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশে বিএনপি নেতার মৃত্যুতে ড. মঈন খানের শোক

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার
Oplus_131072
47

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: এরফান আলীর (৭৫) মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

শোক বার্তায় এরফান আলীকে পলাশ উপজেলা বিএনপির একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক হিসেবে উল্লেখ করে ড. আব্দুল মঈন খান বলেন, “তার নেতৃত্বে পলাশ উপজেলা বিএনপি সুসংগঠিত ও গতিশীল হয়েছিল। তার মৃত্যুতে পলাশ উপজেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানের জন্য জাতির নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমি এরফান আলীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছি।মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্তবাসী করেন কায়মনোবাক্যে এই দোয়া করি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক বিহ্বল পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পলাশ থানা বিএনপির সভাপতি মো: এরফান আলী আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের স্বজনরা জানান, আজ ভোরে নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই ভোর চারটায় স্ট্রোক  করে তাঁর মৃত্যু হয়।

তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও পলাশ উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরফান আলীর জানাযার নামাজ আজ বাদ আছর তাঁর নিজ এলাকার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সাব্বির হোসেন / নরসিংদীর কন্ঠস্বরের

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT