1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আলম মোল্লা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৬২ বার
88

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে আলম মোল্লাকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক অনুমোদন সাপেক্ষে বিদ্যালয় পরিদর্শকের সই করা পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

তাছাড়া পদাধিকারবলে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচস্য সচিব, রফিকুল ইসলাম গাজীকে অভিভাবক প্রতিনিধি ও মো. নুরুজ্জামান গাজীকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলম মোল্লা জানান, “এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি অঞ্চলের ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্র। আমি চেষ্টা করব শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে একটি সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে।”

তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি করার কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতাকর্মী ও তাদের দোসররা মিথ্যা মামলা দিয়ে আমাকে বার বার জেলে পাঠিয়েছে। তারপরও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমার পক্ষ্য থেকে কাজ করা থেমে থাকেনি। আর এটি সম্ভব হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানসহ পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের অনুপ্রেরণায়। তাঁরা পাশে ছিলেন বলেই আজ পলাশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হতে পেরেছি। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সকলকে সাথে নিয়ে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করাই হবে আমার প্রধান দায়িত্ব।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT