1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪২৪ বার
47

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলকারী বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

এসময় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া।

চেয়ারম্যান পদে সৈয়দ জাবেদ হোসেন পেয়েছেন কাপ পিরিচ, মো: শরীফুল হক দোয়াত কলম ও এডভোকেট সারোয়ার মোল্লা লাঙ্গল প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে কারীউল্লাহ সরকার বই, এম এ কাইয়ুম উড়োজাহাজ ও এডভোকেট সাইফুল গাজী চশমা প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার কলসী ও নাসিমা সুলতানা লাকী হাঁস প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য, ৮ মে নরসিংদী ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ দুই উপজেলার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে প্রচারণা শুরু করেছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT