1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৭৬৪ বার
46

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সাতটিকা এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।রেলওয়ে পুলিশ জানায়, আজ সকাল ১০ টায় সাতটিকা এলাকার রেললাইন ক্লিয়ার করার কাজ করছিল রেলওয়ের কয়েকজন কর্মচারী। এসময় তারা রেললাইনের দক্ষিণ পাশে এক পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে রেলওয়ের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নরসিংদী ও ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আলিম হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে ৪০ থেকে ৪২ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষের মরদেহ সাতটিকা রেলাইনের সাড়ে চার ফুট দক্ষিণ পাশ থেকে উদ্ধার করি। পরে মরদেহটি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। প্রাথমিকভাবে আমরা মরদেহে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন পাইনি। মরদেহ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT