1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

পলাশে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫৯৫ বার
Oplus_131072
63

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অটোরিক্সা ভাড়া করা নিয়ে বিরোধের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব – ১১। আজ বৃহস্পতিবার (২৭মার্চ) দুপুরে র‌্যাব- ১১ নরসিংদীর কোম্পানী কমান্ডার সাদমান ইবনে আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন (৫০) পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে। নিহত সুমন একই এলাকার আলম মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ মার্চ রাতে অটোরিক্সা ভাড়া নিয়ে দ্বন্ধে নিজ বাড়ির সামনে সুমনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দেলোয়ার সহ ১০ থেকে ১২ জন। পরে এই ঘটনায় ১১ মার্চ রাতে নিহতের মা বাদি হয়ে দশজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে আসামী গ্রেপ্তারের অভিযানে নামে র‌্যাব-১১। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর এটি টিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপার এলাকায় অভিযান চালিয়ে বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে দেলোয়ারকে গ্রেপ্তার করে। হত্যা কান্ডের পর আত্মগোপনে ছিলো সে। তাকে পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT