1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

পলাশে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজার রোগীকে সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার
Oplus_131072
62

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পলাশে ডক্টর’স পয়েন্ট কনসালটেশন সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ফ্রি ‘মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) ঘোড়াশাল ডাঃ নূর মহসিন গালর্স স্কুল এন্ড কলেজে বিকাল ৩ টা থেকে ৭ টা পর্যন্ত প্রায় ১ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি ক্যাম্পে রোগী দেখেন, ডাঃ মোঃ ফাহাদ কবির, ডাঃ সিরাজাম মুনিরা (মীম), ডাঃ সাইফুল ইসলাম সোহাগ, ডাঃ রিফাত ফারজানা মিরা।

এ সময় সেবা নিতে আসা দিপ্ত দাস, রহিমা বেগম, আবদুল সোবহান, আফসানা আক্তার নামে রোগীরা জানান, অন্যান্য সময়ে ডাক্তারের চিকিৎসা সেবা নিতে ৫০০ থেকে ৮০০ টাকা ভিজিট দিতে হয়েছে। এর বিপরীতে আজ ফ্রিতে চিকিৎসা সেবা গ্রহন করে আমরা অনেক খুশি হয়েছি।

ডক্টর পয়েন্ট কনসালটেশন সেন্টারের পরিচালক ডাঃ মোঃ ফাহাদ কবির বলেন, পলাশ উপজেলায় অনেক সময় অনেকে টাকার জন্য চিকিৎসা সেবা গ্রহন করতে পারছে না। আমি এই এলাকার সন্তান হিসেবে আমার দায়বদ্ধতা থেকে, সেই সব মানুষের জন্য উপজেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহন করেছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT