1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

পলাশে ইটভাটাকে মোবাইল কোর্টে অর্ধলক্ষ টাকা জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৩২ বার
Oplus_131072
56

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ রাস্তা ভেঙে ফেলা ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় MKB কম্বাইট নামে এক ইটভাকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর নরসিংদী ও পলাশ উপজেলা প্রশাসন।

এ অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্য়ালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এছাড়াও পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ এম ফখরুল হোসাইন জানান, দুপুরে ডাংগার কাজৈর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কেটে গ্রামীণ রাস্তা ভেঙে ফেলা ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকার দায়ে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT