1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

নিজেকে আগে সংস্কার না করলে কোন সংস্কার কাজে আসবে না : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার
Oplus_131072
48

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা অবশ্যই সংস্কার করবো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো নিজেকে আগে সংস্কার করা। যতক্ষণ পর্যন্ত নিজেকে সৎ ও নীতিবান মানুষ হিসেবে সংস্কার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন, সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগকে যতই সংস্কার করি কোন সংস্কারে কাজে আসবে না।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাত ৮টায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে সাতদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান অন্তর্বর্তীকালীন সরকারকে বলেন, আপনারা এমন সংস্কার করুন যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষ নিজেদের সংস্কার করবে, গণতন্ত্র ও অর্থনৈতিক সাম্য ফিরিয়ে আনবে এবং এদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনবে।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহাসচিব আলমগীর হোসেন টিটু, উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মো: ইকবাল, সহ- সভাপতি মনিরুজ্জামান (ভিপি মনির) প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT