1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ সঙ্গে আমানের শুভেচ্ছা বিনিময়

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩২০ বার
Oplus_131072
129

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নরসিংদী জেলা শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎতের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে নরসিংদী জেলা শহরের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আসাদুল হক খসরু,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিক সুজন মামুন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির নেতা শাহ-আলম, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য তোফাজ্জল হুসেন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে আমান উল্লাহ আমান বলেন, আমাদের প্রিয় নেতা মোঃ মহসিন হোসেন বিদ্যুৎ ভাইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। অতীতেও নরসিংদী জেলা বিএনপির শক্তিশালী ভূমিকা বজায় রাখতে কাজ করেছি, ভবিষ্যতেও দলকে সুসংগঠিত রাখতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নরসিংদী জেলা শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, আমান উল্লাহ আমান ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছে। সংগ্রাম আন্দোলনে সবসময় আমাদের পাশে থেকেছে। সামনে ও আমাদের সাথে থেকে কাজ করবে এইটাই প্রত্যাশা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT