1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

নরসিংদী কমিউটার ট্রেন বেসরকারিখাতে পরিচালনার প্রক্রিয়া চলছে

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১০ বার
127

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী কমিউটার ট্রেনটি উদ্বোধনের পর থেকেই সরকারিভাবে পরিচালিত হচ্ছে। তবে গত আগস্ট মাসে এই ট্রেনটি বেসরকারিখাতে পরিচালনা করার আবেদন করে নরসিংদী জেলা সমিতি ঢাকা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এই আবেদনের বিষয়টি জানা যায়।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে নরসিংদী জেলা সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম এই আবেদন পত্র জমা দেন।

নরসিংদীর যাত্রীদের ট্রেনটি চালু হওয়ার পর থেকেই ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসার কারণে আসন না পেয়ে দাঁড়িয়ে যাতায়াত করার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলেও যাত্রীরা জানান৷ ভৈরব থেকেই যাত্রীরা আসনে বসে আসার কারণে নরসিংদীর যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এমন পরিস্থিতিতে বেসরকারিখাতে ট্রেনটি পরিচালনা করা হলে নরসিংদীর যাত্রীদের জন্য আসন বরাদ্দ থাকবে বলেও কেউ কেউ মনে করেন। এতে কমে আসতে নরসিংদীর যাত্রীদের দুর্ভোগ।

নরসিংদী রেলওয়ে পেসেঞ্জার’স কমিউনিটির এডমিন আল মাজিদ জানান, নরসিংদী কমিউটার ট্রেনটি
বেসরকারি খাতে গেলে সকল স্টেশনের জন্যই আসন বরাদ্দ থাকার সম্ভাবনা রয়েছে। সেবার মানোন্নয়ন হবে সেই সাথে ট্রেনের শিডিউলও পরিবর্তন হতে পারে। এতে যাত্রীদের আসা যাওয়া সুবিধা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT