1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

নরসিংদীর সাবেক এমপি শামসুদ্দীন আহমেদ এছাকের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪১ বার
Oplus_131072
81

নিজস্ব প্রতিবেদক : আজ ২৭ মার্চ নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী সদর-১ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী। নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার বাসিন্দা এছাক বাংলাদেশ টেলিভিশন ও রেডিও’র তালিকাভুক্ত গীতিকার ও সুরকার ছিলেন।

১৯৮০ সালে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া ও তিনি একই দিনে বিএনপিতে যোগদান করেন। শ্রমিক নেতা থেকে ১৯৮৪ সালে নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাক ১৯৯১, ১৯৯৬, মধ্যবর্তী ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সভাপতি হিসেবে আমৃত্যু নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির।

‘শেষ উপহার’ চলচ্চিত্রে ‘চিরদিন তোমাকে ভালোবেসে যাব’ গানের কথা ও সুর দিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেন সামসুদ্দীন আহমেদ এছাক। তিনি নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ছিলেন। তাঁর লেখা একাধিক গানের বই প্রকাশিত হয়েছে। তিনি সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরশীনগর বটমূলে এছাক পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT