1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭০১ বার
Oplus_0
46

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় মামলার তথ্য নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার বিকালে নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। ২২ জনের নাম উল্লেখসহ মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমানকে প্রধান আসামী করে ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

গত মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে একদল দুর্বৃত্ত মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা করে। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০) নামে আরও ২ জন।

ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

রাজনৈতিক বিরোধের কারণে ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাঁধা হয়ে দাড়ানোর কারণে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের।

নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার দুপুরে জানাজা শেষে মাহবুবুল হাসানের দাফন সম্পন্ন করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, নিহতের ছোট ভাই থানায় হাজির হয়ে মামলাটি করেছেন। এ মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার হয়েছে। এরমধ্যে ৪ জন এজাহারনামী আসামী। পুলিশ বাকী আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। দ্রুত হত্যাকাণ্ডে‌ জড়িত আসামিদের গ্রেপ্তার করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT