1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

নরসিংদীতে জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার
54

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র  উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর নিকট অস্ত্রটি হস্তান্তর করেন।

এসময় লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মো: রকিবুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়। শটগানটি গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় জেলা কারাগার হতে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এছাড়া শনিবার সকালে লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল হতে ম্যাগজিনসহ অস্ত্রের কয়েকটি খন্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত গত ১৯ জুলাই দুর্বৃত্তরা জেলা কারাগার লুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT