1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

নরসিংদীতে আজ থেকে বৃক্ষমেলা, চলবে ৭ দিন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪০৫ বার
148

নিজস্ব প্রতিবেদক : “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নরসিংদী কর্তৃক বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২২ জুলাই) সকাল ১০ টায় নরসিংদী শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বৃক্ষমেলা’র শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক ব্রজ গোপাল রাজবংশী।

এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং বিয়াম স্কুলে একটি আম চারা রোপন করেন।

উল্লেখ্য, এই বৃক্ষ মেলা ২২ জুলাই থেকে ২৮ শে জুলাই পযর্ন্ত সকাল ১০ টা থেকে রাত ৮ টা পযর্ন্ত চলবে।মেলায় সর্বমোট তেইশটি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এখানে দেশি বিদেশি প্রজাতির গাছের চারা পাওয়া যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT