1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার
Oplus_131072
69

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন দলটির চেয়ারপারসন।

এসময় খালেদা জিয়া বলেন, দেশ এক সংকটকাল অতিক্রম করছে। এখনও ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানে প্রাপ্ত অর্জন নস্যাতের চক্রান্ত করছে। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে অভ্যুত্থানের ফসল নষ্ট হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে।

বিএনপির চেয়ারপারসন ছাত্র-জনতা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মধ্য দিয়ে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পারায় স্রষ্টার কাছে শুকরিয়া জানান তিনি। এসময় আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। আমাদের এই বিষয়টি নজর রাখতে হবে। সবকিছুর উর্ধ্বে দেশ, এটি ভুলে যাওয়া চলবে না।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT