1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

চসাসের নির্বাচনে নরসিংদীর নিশাদ পদপ্রার্থী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪০১ বার
87

মনোহরদী প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর কার্যনির্বাহী কমিটির ডিজিটাল নির্বাচনের (২০২৩-২০২৬) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯-ই ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন সাংবাদিক সাইফুর রহমান আকন্দ নিশাদ।

তিনি মনোহরদীর, খিদিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজী বাড়ীর ছেলে। জীবনের শুরু থেকেই তিনি লেখালেখির সাথে ওতপ্রোতভাবে জড়িত। নির্ভয়ে এই তরুন বয়সে সাদাকে সাদা আর কালো কে কালা বলে যাচ্ছেম।দমে যান না কালো হাতের নিষ্ঠুর থাবার ভয়ে। সমাজের নানা অনিয়ম তুলে ধরছেন পত্রিকার পাতায়। অসহায়দের নিয়ে লিখছেন সবসময়ই। এতেই যেন তিনি পরম সুখ পান। চসাস এর এই নির্বাচনে তিনি ফুটবল মার্কা প্রতীক নিয়ে লড়বেন।

সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ওসমান এহতেসাম বলেন, ‘সাংবাদিকদের অধিকার রক্ষায় আমি ও বর্তমান সভাপতি সৈয়দ দিদার আশরাফী চট্টগ্রাম সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠার পর থেকে জীবনের অধিকাংশ সময় সংগঠনের জন্য ব্যয় করছি। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি। কিন্তু তাতেও আমার আফসোস নেই, কারণ আমি সাংবাদিকদের জন্য কাজ করছি।

এ ব্যাপারে সাংবাদিক নিশাদ বলেন, আগামী ০৯ তারিখের চসাসের নির্বাচনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। আমি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই। তিনি আরও বলেন আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি, তবে আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই। যে ব্যক্তির দ্বারা সংগঠন বহুদূর এগিয়ে যাবে ভোটাররা যেন তাকে ভোট দেয়।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT