1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

ঘোড়াশালে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যুবকের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩৫৯ বার
Oplus_131072
68

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঘোড়াশালের চরপাড়া গ্রামের শীতলক্ষ্যা নদীর চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া চরপাড়া গ্রামের হাজামপাড়ার এক ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীর চরে কচুর লতি তুলতে যান বাবুল মিয়া। পরে ওই চরে গিয়ে কচুর লতি তোলার এক পর্যায়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুপুরে একই চরে ছাগল চড়াতে যান এক নারী। আর তিনিও সেখানে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে চিৎকার শুরু করেন। পরে তার চিৎকার শুনে আসে পাশের লোকজন ছুটে এসে পল্লীবিদ্যুৎ অফিসে জানানোর পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় নারী প্রাণে বেঁচে যায়। পরে বিকেলে ঘটনাস্থল থেকে নিহত বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ইউসুফ আলী জানান, কচুর লতি তুলতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবুল মিয়া নামে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT